সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেলসের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে যা বললেন টেলর সুইফট

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সংগীত দুনিয়ার সবচেয়ে ধনী তারকা টেলর সুইফট। মার্কিন এই সংগীত তারকা সম্প্রতি জানিয়েছেন, কেন এনএফএল তারকা ট্রাভিস কেলসের সঙ্গে সম্পর্ক গোপন না রেখে প্রকাশ্যে নিয়ে এসেছেন তিনি। ২০২৩ সালে টেলর ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কে জড়ান। অল্প সময়ের মধ্যেই তারা হয়ে ওঠেন বিশ্বজুড়ে আলোচিত জুটি। আগের সম্পর্কগুলোর মতো এবার আর আড়ালে থাকেননি টেলর। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া, হাত ধরে হাঁটা, এমনকি একে অপরের পেশাগত কাজে পাশে দাঁড়ানো- সবকিছুই করেছেন খোলাখুলিভাবে। ২০২৩ সালের শেষ দিকে টাইম সাময়িকীর বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন টেলর সুইফট। সেই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যখন আপনি সম্পর্ককে প্রকাশ্যে আনেন তার মানে হলো আমি তার কাজ দেখতে যাব, সে আমার জন্য আসবে। অন্য মানুষও থাকবে। কিন্তু আমরা পরোয়া করব না। আমরা একে অপরকে নিয়ে গর্বিত হব। সেটাই করছি আমরা। প্রেমটা উপভোগ করছি।’ তিনি আরও জানান, সম্পর্ক গোপন রাখতে হলে অনেক কষ্ট ও বাড়তি ব্যবস্থা নিতে হয়। সেটা তারা চান না। বরং খোলাখুলিভাবে একে অপরের পাশে থাকাটাই তাদের কাছে গুরুত্বপূর্ণ। টেলরের এই খোলামেলা মনোভাব তার আগের ছয় বছরের দীর্ঘ সম্পর্কের সময়কার আচরণ থেকে সম্পূর্ণ ভিন্ন। অভিনেতা জো অ্যালউইনের সঙ্গে তিনি খুব কমই প্রকাশ্যে আসতেন। একসঙ্গে ছবি তোলার সুযোগও এড়িয়ে যেতেন। কেলসির সঙ্গে সম্পর্কের শুরু থেকেই টেলর বদলে যান। প্রেম শুরুর কয়েক সপ্তাহের মধ্যে তিনি খেলার মাঠে গিয়ে কেলসকে উৎসাহ দেন, দামি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করেন এবং একে অপরের কাজের প্রশংসা করেন। দুই বছর পেরিয়ে গেলেও টেলর ও কেলসির সম্পর্ক এখনো অটুট। তাদের বিয়ে বা বাগদান নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তবে এখনো তারা এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি।


এই বিভাগের আরো খবর