সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হিরো আলম স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করবেন

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

স্ত্রী রিয়া মনি এবং তার কথিত প্রেমিক ম্যাঙ্ অভির বিরুদ্ধে বগুড়া সদর থানায় ও আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। গত সোমবার তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন। হিরো আলম জানান, তিনি রিয়া মনি ও ম্যাঙ্ অভির বিরুদ্ধে অপহরণ ও মানহানির অভিযোগ এনে দুটি মামলা করতে চলেছেন। এর মধ্যে বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালতে মামলার প্রস্তুতি চলছে। হিরো আলম বলেন, ‘ম্যাঙ্ অভি ও রিয়া মনি অবৈধ কাজ করেছে। তারা মিথ্যা কথা বলে রিয়া মনিকে নিয়ে গেছে। আমি রিয়া মনিকে ডিভোর্স দিইনি। রিয়া মনি আর ম্যাঙ্ অভি বন্ধু হলে তাদের কঙ্বাজারে যেতে হবে কেন? আমি চাই তাদের ডিএনএ পরীক্ষা করা হোক, শারীরিক সম্পর্ক হয়েছে কি না তা দেখা হোক।’ বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘অভিযোগের বিষয়টি আমি শুনেছি। অভিযোগপত্র হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এর আগে, গত মাসে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। তখন তার তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে আবার সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়। কিন্তু মাস না পেরোতেই আবারও তাদের সম্পর্কের টানাপড়েন সামনে এলো। হিরো আলম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে অভিযোগ করেন, তার স্ত্রী প্রেমিক ম্যাঙ্ অভির সঙ্গে কঙ্বাজারে একটি হোটেলে রাত কাটাচ্ছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। এরপর হিরো আলমকে তালাক দিয়েছেন বলে ঘোষণা দেন রিয়া মনি।


এই বিভাগের আরো খবর