সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জনি ডেপকে নিয়ে চমকপ্রদ তথ্য দিলেন আর্মি হ্যামার

প্রতিনিধি: / ১৯৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্মি হ্যামার। সম্প্রতি নিজের পডকাস্ট আর্মি হ্যামারটাইমে চমকপ্রদ এক তথ্য দিয়েছেন তিনি। ২০১৩ সালের ‘দ্য লোন রেঞ্জার’ ছবির প্রচারণার সময় সুপারস্টার অভিনেতা জনি ডেপকে নেশাগ্রস্ত করেছিলেন এই তারকা। সেই নেশার পরিমাণ এতটাই ছিল যে পরে তাদের একসঙ্গে প্রেস ইভেন্টে বসতে দেওয়া হয়নি। হ্যামার বলেন, তখন তিনি দিনে প্রায় ১৫-২০টা গাঁজার সিগারেট খেতেন। এক প্রেস মিটের সময় ডেপের সঙ্গে ধূমপানের পর পরিস্থিতি এমন হয়েছিল যে আয়োজকেরা জানিয়ে দেন, ‘তোমরা আর একসঙ্গে বসতে পারবে না।’ ডেপের সঙ্গে সেই ঘটনার বর্ণনায় হ্যামার মজা করে বলেন, ‘আমি মানুষের সঙ্গে গাঁজা খেয়ে তাদের এমন পর্যায়ে নিয়ে যেতাম যখন তারা বলত ‘আমি এত নেশায় আছি যে পা খুঁজে পাচ্ছি না। জনি ডেপেরও সেই অবস্থা হয়েছিল।’ ‘দ্য লোন রেঞ্জার’ ছবিতে হ্যামার ছিলেন টাইটেল চরিত্রে আর ডেপ ছিলেন টন্টো। ছবিটি বঙ্ অফিসে ভয়াবহভাবে ব্যর্থ হয়। যার ফলে ডিজনির প্রায় ১৬০-১৯০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল। হ্যামার বর্তমানে দাবি করেন যে তিনি ‘বিহেভিয়োরাল সোব্রাইটি’ মেনে চলছেন। মাদক, অ্যালকোহল ও যৌন আসক্তি কাটানোর জন্য চিকিৎসা নিয়েছেন। তবে ২০২১ সালে ক্যানিবালিজম, নির্যাতন ও যৌন নিপীড়নের অভিযোগে তিনি বড় বিতর্কে জড়ান। সেটা তিনি অস্বীকার করলেও সম্প্রতি স্বীকার করেছেন যে তিনি ‘স্বার্থপর, অসচেতন এবং একদমই ভালো মানুষ ছিলেন না।’ হঠাৎ করে পুরনো তথ্য সামনে এনে আলোচনার ঝড় তুলেছেন


এই বিভাগের আরো খবর