সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ

প্রতিনিধি: / ২২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৯ আগস্ট, ২০২৫

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ২০২৪ সালের ১৭ জুলাই ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, সেটিই বহাল রাখার ঘোষণা দিয়েছে ঢাবি প্রশাসন। শনিবার রাত ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ। এর আগে, মধ্যরাতে হলে হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। হলের গেট ভেঙে বের হয়ে আসেন নারী শিক্ষার্থীরা। রাত আড়াইটায় বাসভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের উদ্দেশে ‘হল পর্যায়ে ছাত্ররাজনীতির বিষয়ে ২০২৪ সালের ১৭ জুলাই হল প্রভোস্টের নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে’ বলে জানান উপাচার্য। তবে পাশাপাশি তিনি বলেন, হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ন্ত্রিত থাকবে। উপাচার্যের এই বক্তব্যে শিক্ষার্থীরা ‘না, না’ বলে প্রতিবাদ করে সম্পূর্ণভাবে নিষিদ্ধের দাবি করেন। এ সময় শিক্ষার্থীরা হলে হলে শিবিরের গুপ্ত কমিটি প্রকাশের দাবির পাশাপাশি হলে হলে ছাত্রদলের কমিটির সদস্যদের শাস্তির দাবিও করেন। শিক্ষার্থীরা দীর্ঘ সময় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানের পর হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধের এই সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এই বিভাগের আরো খবর