সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আনা এবার টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

শিগগিরই থ্রিলার সিনেমা ‘ডিপার’র শ্যুটিং শুরু করতে যাচ্ছেন আনা দে আরমাস ও টম ক্রুজ। তাদের এই জুটি হলিউডের এক বড় ধরনের কোলাবোরেশন হতে যাচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র। পিপল ম্যাগাজিন একটি সূত্রকে উদ্ধৃত করে বলেছে, ৩৭ বছর বয়সি কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাস এবং ৬৩ বছর বয়সি টম ক্রুজ সম্প্রতি ভারমন্টে একসঙ্গে সময় কাটিয়েছেন, যেখানে আনার একটি বাড়ি রয়েছে। এরপর তারা কিছুদিনের জন্য ইংল্যান্ডে ছুটি কাটাতে যান। সূত্রটি জানায়, ‘এখন তারা দুজনেই তাদের নতুন প্রকল্প শুরু করার দিকেই মনোযোগ দিচ্ছেন। এটি তাদের উভয়ের জন্যই খুব গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। শুটিং শিডিউল হবে খুবই ব্যস্ত, তবে তারা প্রস্তুত।’ সূত্রটি আরও জানায়, আনা দে আরমাস প্রথমবার টম ক্রুজের সঙ্গে কাজ যাওয়ায় খুবই উত্তেজিত এবং কিছুটা নার্ভাসও। সূত্র মতে, আনা জানেন টম সেটে অনেক উচ্চ মান বজায় রাখেন, তবে তিনি চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত। ‘ব্যালেরিনা’খ্যাত এ অভিনেত্রী এই এই চরিত্রে নিজের সর্বোচ্চটা ঢেলে দিতে। যদিও আনা ও টম তাদের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে এখনো প্রকাশ্যে কিছু বলেননি। গত ফেব্রুয়ারিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এই বিষয়ে কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি। সূত্রটি আরও জানিয়েছে, ‘আনা ভারমন্টকে ভালোবাসেন। এটি তার বিশ্রাম এবং পুনরুজ্জীবনের স্থান। তিনি টমকে আতিথ্য দিতে পেরে খুব খুশি ছিলেন এবং তাকে তার প্রিয় জায়গাগুলো ঘুরে দেখান।’ টম ক্রুজ ও আনা দে আরমাস – দুজনেই অ্যাকশনধর্মী চরিত্রে কাজ করার জন্য পরিচিত। টম ক্রুজ সাধারণত নিজের স্টান্ট নিজেই করেন এবং এই থ্রিলারেও তার সেই স্বতন্ত্র অভিনয়শৈলী দেখা যাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে, আনা ধীরে ধীরে হলিউডে একজন উদীয়মান অ্যাকশন তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।


এই বিভাগের আরো খবর