সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টঙ্গীতে ট্রাভেল ব্যাগে মিলল খণ্ডিত মরদেহ

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

গাজীপুরের টঙ্গী স্টেশন রোডে ফুটপাতে পড়ে থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে এই মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোডের হাজীর বিরিয়ানির সামনে রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত ট্রাভেল ব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। দুর্গন্ধ ছড়ালে তারা পুলিশে খবর দেয়। পরে টঙ্গী পূর্ব থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে পলিথিনে মোড়ানো এক পুরুষের শরীরের একাধিক খণ্ডিত অংশ উদ্ধার করে।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মোসাব্বির হোসেন জানান, ব্যাগের ভেতর থেকে মাথা, দুই হাত, শরীরের পেছনের অংশ, নাড়িভুঁড়ি, বাম পা ও উরুর কয়েকটি অংশ পাওয়া গেছে। মোট আটটি খণ্ড খুঁজে পাওয়া গেছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে মরদেহ খণ্ডিত অবস্থায় ব্যাগে ভরে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ড। মরদেহের পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করা হবে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ চলছে।” তিনি আরও বলেন, হত্যার পেছনে কোনো শত্রুতা, পারিবারিক বিরোধ, না কি কোনো অপরাধচক্র জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

খবর পেয়ে গাজীপুরের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আলামত সংগ্রহ করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, এরকম ভয়ংকর ঘটনা এলাকায় আগে কখনও ঘটেনি। সম্প্রতি গাজীপুরে একাধিক হত্যাকাণ্ড ও অপরাধের ঘটনা ঘটায় জনমনে উদ্বেগ বাড়ছে।


এই বিভাগের আরো খবর