সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাইফ-কারিনা জুটি বিচ্ছেদের পথে হাঁটছেন

প্রতিনিধি: / ১৯৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকম্যান। তার এই মন্তব্য ঘিরে ইতোমধ্যেই বলিউডে শুরু হয়েছে তুমুল আলোচনা। সাংবাদিক মুবাসেরের দাবি, সাইফ ও কারিনার দাম্পত্যে নাকি ক্রমেই জটিলতা বাড়ছে। তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি। যদিও কোন সংবাদমাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ তিনি প্রকাশ করেননি। মুবাসের আরও দাবি করেন, কারিনা নাকি সাইফকে হাতেনাতে ধরেন অন্য এক মহিলার সঙ্গে। সেখান থেকেই দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। শুধু তাই নয়, সাইফ নাকি কাতারে গিয়ে পাকাপাকিভাবে থাকতে চাইছেন। কিন্তু কারিনা দেশ ছেড়ে বিদেশে গিয়ে বসবাস করতে রাজি নন। এই বিষয় নিয়েও তাদের মধ্যে তীব্র মনোমালিন্য তৈরি হয়েছে। এর মাঝেই আরও বিস্ফোরক দাবি করেছেন পাক সাংবাদিক। তার ভাষ্য, সাইফ আলি খানের উপর যে হামলা হয়েছিল, তার নেপথ্যেও নাকি কারিনা কাপুর জড়িত! তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিপাড়ার একাংশ। কারণ সাইফ-কারিনার পক্ষ থেকে এখনও এ নিয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। প্রসঙ্গত, ২০১২ সালে কারিনা কাপুরকে বিয়ে করেন সাইফ আলি খান। এর আগে প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন কারিনার সঙ্গে। বিয়ের পর দুই সন্তান-তৈমুর ও জেহর জন্ম হয়। ক্যারিয়ার ও সংসার একসঙ্গে সামলে আসছিলেন কারিনা। তবে সম্প্রতি তাদের নিয়ে ফের একবার শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তাও আবার পাকিস্তানি সাংবাদিকের সূত্র ধরে।


এই বিভাগের আরো খবর