সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘তাণ্ডব’ ও ‘উৎসব’ মাত্র ১৮ টাকায় দেখা যাবে

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

ডিজিটাল বিনোদনে নতুন মাত্রা যোগ করতে ওটিটি প্লাটফর্ম চরকি নিয়ে এসেছে দারুণ এক অফার! রবি গ্রাহকরা মাত্র ১৮ টাকায় দেখতে পারবেন দুটি আলোচিত বাংলাদেশি সিনেমা শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ এবং তারকাবহুল ছবি ‘উৎসব’। ‘এক টিকিটে ২ ছবি’- এই চমকপ্রদ স্লোগানে অফারটি আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। চাইলেই মাই রবি অ্যাপ, রিচার্জ, বিকাশ, নগদ বা টঝঝউ কোড ব্যবহার করে সহজে এই মুভি প্যাক কেনা যাবে। সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে। ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে দর্শক তার সুবিধামতো সময় বেছে নিয়ে সিনেমা দুটি উপভোগ করতে পারবেন। চরকির সিইও রেদওয়ান রনি জানান, ‘‘উৎসব’ ও ‘তাণ্ডব’ হলে দর্শকদের উচ্ছ্বাস কুড়িয়েছে। তবে জেলা শহর ও মফস্বলের অনেকে ছবিটি দেখার সুযোগ পাননি। রবি-চরকি একসঙ্গে কাজ করে এবার সেই দর্শকদের হাতের মুঠোয় দুটি সিনেমাকে পৌঁছে দিচ্ছে।’ রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূরসহ আরও অনেকে। এদিকে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমার মধ্য দিয়ে অনেকদিন পর পারিবারিক গল্পের একটি সিনেমা দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। এতে জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, জয়া আহসান, চঞ্চল চৌধুরী, অপি করিম, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মানসহ একঝাঁক তারকা অভিনয় করেছেন।


এই বিভাগের আরো খবর