সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ম্রুণাল ধানুশের সাথে প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন

প্রতিনিধি: / ১৪১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

দক্ষিণী সুপারস্টার ধানুশ ও বলিউডের উঠতি লাবণ্যময়ী অভিনেত্রী ম্রুণাল ঠাকুর, এই দুই তারকার ‘সম্ভাব্য সম্পর্ক’ নিয়ে ইতিমধ্যেই সরগরম নেট দুনিয়া। রোমাঞ্চ আর রহস্যে ঘেরা এই গুঞ্জনের মাঝে এবার যেন নতুন মাত্রা যোগ করলেন ম্রুণাল নিজেই। ইনস্টাগ্রামে প্রকাশিত এক হেঁয়ালিপূর্ণ ভিডিও পোস্টে তিনি প্রেমে পড়া নিয়ে যা বললেন, তা যেন আরও উত্তেজনা বাড়িয়ে দিয়েছে ভক্ত মহলে। মুখে কিছু না বললেও চোখে-মুখে ধরা পড়ল অন্যরকম এক অনুভূতির ছায়া, তাহলে কি প্রেমে জড়িয়েই পড়েছেন এই অভিনেত্রী? ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেন, ‘আপাতত আমার পুরো নজর রয়েছে আমার কেরিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনও তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার কেরিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই।’ তবে, ম্রুণালের এই মন্তব্য ঘিরে এবার নতুন করে গুঞ্জনের সন্ধান পেয়েছেন নিন্দুকরা। অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত বিষয়টিই হল, ধনুষের সঙ্গে প্রেম। তবে কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প? জানা যায়, সম্প্রতি ম্রুণালের তারকাখচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধানুশ। আর সেখানেই ধানুশকে, ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় তাকে। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, ম্রুণালের সন অফ সর্দার-এর প্রিমিয়ারেও মুম্বাই পৌঁছে ছিলেন ধানুশ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধানুষ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুষ।


এই বিভাগের আরো খবর