সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এড শিরান পেশাদার ফুটবলে নামছেন !

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

বিশ্বখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান এবার হাতে গিটার নয়; বরং পায়ে জড়িয়ে নিচ্ছেন ফুটবল। নিজের প্রিয় ক্লাব ইপ্সউইচ টাউনের হয়ে পেশাদার ফুটবলে নামছেন তিনি। ‘শেপ অব ইউ’ খ্যাত এই তারকার মাঠে নামার খবরে রীতিমতো তোলপাড় চলছে শুধু সংগীতাঙ্গনে নয়, চলছে ফুটবল দুনিয়াতেও। ইপ্সউইচ টাউন ক্লাব ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেও গত মৌসুমে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। মাত্র ২২ পয়েন্ট নিয়ে ২০তম স্থানে থেকে আবার নেমে গেছে দ্বিতীয় স্তরে। তাই নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে মরিয়া ক্লাবটি এবার মাঠে নামাতে যাচ্ছে তাদের সবচেয়ে বড় ভক্তকেই এড শিরানকে। ছোটবেলা থেকেই ‘ট্র্যাক্টর বয়েজ’-দের অন্ধভক্ত এড শিরান ২০২১ সাল থেকে ক্লাবের জার্সির স্পনসর হয়ে যুক্ত ছিলেন নিজের কনসার্ট ট্যুর দিয়ে। ২০২৪ সালে তিনি ক্লাবের ১.৪% শেয়ার কিনে হন সংখ্যালঘু মালিকও। এবার তার নাম উঠছে মাঠের খেলোয়াড় তালিকায়-জার্সি নম্বর ১৭ পরে মাঠে নামবেন তিনি। শিরানের মাঠে নামার সিদ্ধান্তে ভক্তরা যেমন রোমাঞ্চিত, তেমনি কিছু বিতর্কও উঠেছে ফুটবল বিশ্লেষকদের মাঝে। অনেকের মতে, এটি একটি চমকপ্রদ মার্কেটিং কৌশল। এমন ঘটনা অবশ্য আগেও ঘটেছে। ২০২৪ সালে আর্জেন্টিনার ক্লাব দেপোরতিভো রিয়েস্ত্রা মাঠে নামিয়েছিল জনপ্রিয় স্ট্রিমার স্প্রিনকে। তবে এড শিরানের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। সংগীতের পাশাপাশি তিনি ইপ্সউইচ ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠভাবে জড়িত। তার নামসংবলিত জার্সিই বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। যদিও ধারণা করা হচ্ছে, তিনি পুরো মৌসুমে নিয়মিত একাদশে নাও থাকতে পারেন, তবে ক্লাবের জন্য এটি হতে পারে এক বড় অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক পর্যায়ে দারুণ প্রচারণার সুযোগ।


এই বিভাগের আরো খবর