সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সারা খান মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হলেন

প্রতিনিধি: / ১৮৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বলিউড অভিনেত্রী সারা খান সম্প্রতি মুখ খুললেন এক মর্মান্তিক অভিজ্ঞতা নিয়ে। দিল্লির এক অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত হয়ে গিয়ে পড়েন চরম অপমান ও নিরাপত্তাহীনতার মুখে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় চোখে জল আর কণ্ঠে ক্ষোভ নিয়ে তিনি জানালেন আয়োজকদের অসহযোগিতা, মানসিক নির্যাতন এবং পর্যাপ্ত নিরাপত্তা না থাকার অভিযোগ। তার কথায়, ওই রাত যেন এক আতঙ্কের নাম। অভিনেত্রীর এমন বিস্ফোরক অভিযোগে এরই মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ভিডিওটিতে তিনি বলেন, প্রায় ১৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এটি আমার জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা। সারা আরও বলেন, ‘গত ২ আগস্ট দিল্লির একটি অনুষ্ঠানে অংশ নিতে যাই, যে শহরকে আমি সবসময় ভালোবেসেছি। তবে এবারের অভিজ্ঞতা ছিল ভিন্ন। ইভেন্টের আয়োজকরা আমাকে কোনো ন্যূনতম সুবিধা বা নিরাপত্তা দেননি। তারা আমাকে না জানিয়ে হোটেল পরিবর্তন করে এমন একটি অজানা জায়গায় বসিয়ে রেখেছিলেন, যেখানে আমি কোনো সহায়তা পাইনি।’ অভিনেত্রী আরও জানান, যখন তিনি অনুষ্ঠানটি করতে অস্বীকার করেন, তখন তার টিমকে হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে নিজেকে এবং তার টিমকে রক্ষা করতে তিনি দ্রুত ফ্লাইট বুক করে ফিরে আসেন। এই ঘটনার জন্য যে ভক্তরা তার অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছিলেন। তাদের কাছে দুঃখ প্রকাশ করে সারা বলেন, ‘আমি সত্যিই দুঃখিত, যারা আমার জন্য অপেক্ষা করছিলেন।’ উল্লেখ্য, ‘স্বপ্না বাবুল কা বিদাই’ সিরিয়ালে সাধনার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন সারা খান। এর পর থেকে তিনি একাধিক সিরিয়াল ও রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন।


এই বিভাগের আরো খবর