সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অপূর্ব দেশে ফিরলেন

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

অনেকদিন ধরে নতুন কোনো কাজে পাওয়া যাচ্ছিল না অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে। মিস করছিলেন তার ভক্তরা। কাজ না করার কারণ, অপূর্ব ছিলেন দেশের বাইরে। প্রায় সাড়ে সাত মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। এবার ফিরতে চলেছেন শুটিংয়েও। গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অভিনেতা। সেখানে থাকেন তার স্ত্রী শাম্মা দেওয়ান তৃষা। তাদের ঘরে রয়েছে একমাত্র পুত্র আয়াশও। অভিনেতা অপূর্ব জানিয়েছেন, আপাতত কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি। এরপর ফিরবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। এরই ফাঁকে জমে থাকা স্ক্রিপ্টগুলো পড়ে শেষ করতে চান। স্ক্রিপ্ট পড়া শেষে সিদ্ধান্ত নেবেন নতুন কাজের। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। শিহাব শাহীন পরিচালিত সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছিলেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। জনপ্রিয় হয়েছিল সিরিজটি। শোনা যাচ্ছে, শিহাব শাহীনের পরিচালনায় ‘গোলাম মামুন ২’ ওয়েব সিরিজ দিয়ে কাজে ফিরবেন অভিনেতা। বেশ কিছু নাটকের কাজও রয়েছে অপূর্বর হাতে। ‘গোলাম মামুন ২’-এর জন্য এরই মধ্যে প্রি-প্রোডাকশন চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ধারণা করা হচ্ছে, আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম দিকেই সিরিজটির শুটিং শুরু হবে, আর সেখানেই ফিরবেন অপূর্ব।


এই বিভাগের আরো খবর