সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চলে গেলেন তামিল অভিনেতা মাধন বব, ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে পরাজিত

প্রতিনিধি: / ১৬৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিনোদন অঙ্গনে নেমে এলো শোকের ছায়া। জনপ্রিয় তামিল অভিনেতা ও কৌতুকাভিনেতা মাধন বব আর নেই। শনিবার রাতে চেন্নাইয়ের আদিয়ার এলাকার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। প্রকৃত নাম এস কৃষ্ণমূর্তি হলেও চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি মাধন বব নামেই পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে আসছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে দক্ষিণী সিনেমা অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী, পরিচালক ও ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। পরিচালক কে. বালাচাঁদের সহকারী এন. মোহন বলেন, “মাধন বব খুব ভালো মানুষ ছিলেন। কেবি স্যার তাঁর হাসিতে মুগ্ধ হয়ে তাঁকে ‘ভানামে এল্লাই’ ছবিতে সুযোগ দিয়েছিলেন।” পার্শ্বচরিত্রে দক্ষ অভিনয়শৈলীর জন্য মাধন বব দর্শকমনে আলাদা স্থান করে নিয়েছিলেন। তাঁর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘ভানামে এল্লাই’, ‘থেভার মাগান’, ‘সাথী লীলাবথি’, ‘থেনালি’, ‘সুন্দরা ট্রাভেলস’সহ আরও বহু জনপ্রিয় কাজ। তামিল ছাড়াও তিনি হিন্দি ও মালায়ালাম ভাষার ছবিতেও অভিনয় করেছেন। তাঁর প্রস্থানে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি হারাল এক গুণী শিল্পীকে। অভিনয়প্রেমী দর্শকদের মনে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মাধন ববের আত্মার শান্তি কামনা করছে চলচ্চিত্রজগত।


এই বিভাগের আরো খবর