সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কন্যাসন্তানের বাবা হলেন অভিনেতা শ্যামল মাওলা

প্রতিনিধি: / ২৪১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

প্রথমবারের মতো বাবা হয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। আজ রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার কন্যাসন্তানের জন্ম হয়। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সদ্যোজাত কন্যার সঙ্গে একটি ছবি পোস্ট করে শ্যামল লিখেছেন, “এই গ্রহে একটি নতুন তারার আগমন।” মেয়ের নাম রেখেছেন সানাভ মাওলা। তবে বর্তমানে মেয়ের মুখ প্রকাশ করেননি, ছবিতে মুখ ঢেকে রেখেছেন একটি হার্ট ইমোজি দিয়ে। ২০২০ সালের ১০ অক্টোবর অভিনেত্রী ও ফ্যাশন ডিজাইনার মাহা শিকদারকে বিয়ে করেন শ্যামল মাওলা। অভিনয়জীবন শুরু করেছিলেন মঞ্চ দিয়ে, ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক। পরবর্তীতে ওটিটি ও চলচ্চিত্রে সাফল্য পেয়েছেন তিনি। ‘ক্যাশ’, ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’ এবং ‘মহানগর’ সিরিজে অভিনয় করে প্রশংসিত হন এই অভিনেতা। তার নতুন সিনেমা ‘নাদান’ আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে। পাশাপাশি একটি অমনিবাস চলচ্চিত্র ও নতুন একটি সিরিজে কাজের কথাবার্তা চলছে।


এই বিভাগের আরো খবর