সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জয়ার নতুন সিনেমা যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে

প্রতিনিধি: / ১৫৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

দুই বাংলায় সমানভাবে কাজ করে চলছেন জয়া আহসান। গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া। মুক্তির পর থেকে ভক্তদের দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ‘ডিয়ার মা’। আগামী ৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ১৬টির বেশি শহরে একযোগে মুক্তি পাবে ছবিটি। প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে জয়া জানান, এর আগে টালিগঞ্জের কোনো ছবি উত্তর আমেরিকায় এত বেশি হলে মুক্তি পায়নি। ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। ছবির নাম ভূমিকায় আছেন বাংলাদেশের জয়া আহসান। মুক্তির পর থেকে দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ‘ডিয়ার মা’ ছবিতে জয়ার সঙ্গে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, চন্দন রায় সান্যাল, ধৃতিমান চট্টোপাধ্যায় প্রমুখ। এদিকে এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশের দুই ছবি ‘তাণ্ডব’ আর ‘উৎসব’ দিয়ে এখনো আলোচনায় জয়া আহসান। এরমধ্যে নতুন করে এই অভিনেত্রী খবরের শিরোনামে এলেন ভিন্ন চর্চায়।


এই বিভাগের আরো খবর