সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

২৪টি ওটিটি প্ল্যাটফর্ম বন্ধ করলো ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

অহেতুক যৌনতা, হিংসা এবং আপত্তিকর কনটেন্ট বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে মোট ২৪টি অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু অ্যাপ ‘সফট পর্ন’ ছড়ানোর অভিযোগে সরাসরি নিষিদ্ধ হয়েছে। ভারতের সেই মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব অ্যাপ ও ওয়েবসাইটের নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছে-‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিঙ্’, ‘বুমেঙ্’, ‘নবরস লাইট’, ‘গুলাব’সহ আরও কয়েকটি প্ল্যাটফর্ম। মন্ত্রণালয়ের অভিযোগ, ভারতের ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং অশ্লীলভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ১৯৮৬ সালের ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলো। আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭এ অনুযায়ী বৈদ্যুতিক মাধ্যমে কোনোভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনো কিছু দেখানো যাবে না। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনো মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যাবে না। দপ্তরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব কয়টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রণালয়ের দাবি। ইতোমধ্যেই অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলোর কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ দেশে নিষিদ্ধ অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলো যেন কোনো ভাবে দেখা না যেতে পারে তার জন্যই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর