Dhaka ০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ছড়া: কিশোর আলো

  • Reporter Name
  • Update Time : ১১:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৯৮ Time View
রোমেন রায়হান
ভূত বিষয়ক গবেষণা আমার তো প্রায় শেষের দিকে
বাংলা বইয়ের বাগধারাতে পাচ্ছি যেটা রাখছি লিখে!
লোকের মুখে প্রচলিত ভূতের যেসব গল্পগাথা
খুঁজতে গিয়ে দেখতে পেলাম নেই কোনোটার আগা-মাথা!
ভূত বিষয়ে যা জেনেছ বেশির ভাগই ভরাট ভুলে!
ভূতের সঠিক তথ্য কি চাও? শুনতে থাক কানটি খুলে!
ভূতের আকার বিশাল তো নয়, যা জানো তা ভাসা ভাসা
আকৃতিতে ছোট্ট বলেই সর্ষে দানায় ভূতের বাসা।
ওদের ভেতর কজন আবার ছাপাখানায় বসত গড়ে
প্রুফরিডারের চাকরি যাওয়ার মতন কিছু কাণ্ড করে!
এমনিতে ভূত অলস বসা, করবে না কেউ ক্ষতি কারো
ভূতের স্বভাব বদলে যাবে ঘড়ির কাঁটায় বাজলে বারো!
মাথার ওপর সূর্য যখন, মানে যখন দুপুরবেলা
আশেপাশে মানুষ পেলে ভূতরা মারে ধাক্কা ঠেলা!
ভূতের স্মৃতি খুবই খারাপ, নাম ভুলে যায় সবার তারা
রামের নামই মুখস্থ তাই নাম জপে না রামের ছাড়া!
বুদ্ধিশুদ্ধি খুব বেশি নেই, বয়স যত ততই ভাটা
সারাজীবন ধরেই চলে তাইতো ভূতের বেগার খাটা!
সবাই কি আর বেগার খাটে! সবাই কলুর বলদ নাকি?
কয়েকটা ভূত খুব ফাঁকিবাজ, সুযোগ পেলেই কাজে ফাঁকি!
নয়তো তারা গোবেচারা, নয়তো তারা সরলসোজা
এই কারণেই দেখতে পাবে ওঝার ঘাড়ে ভূতের বোঝা!
ভূতসমাজের বারোটি ভূত দেশবিদেশে বেড়ায় ছুটে
বারো ভূতেই আশেপাশের সবকিছু খায় লুটে পুটে!
লুটে পুটে খাওয়ার পরে অল্প কিছু জমলে টাকা
ভূতের বাপের শ্রাদ্ধ করে অন্য সময় কাঁদতে থাকা!
ভূতের জীবন সহজ তো নয়, কষ্ট করে থাকছে টিকে
ভূত বিষয়ক গবেষণা আমার তো প্রায় শেষের দিকে!
Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

ছড়া: কিশোর আলো

Update Time : ১১:৪২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫