সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ৩ 

প্রতিনিধি: / ২০৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫

মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ:পটুয়াখালীর মির্জাগঞ্জে তানিয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূ মৃত্যুর ঘটনায় মৃতের মা বাদি হয়ে সোমবার থানায় হত্যা মামলা করেছেন। মামলা নম্বর-১৪।সোমবার (২১ জুলাই) দুপুরে এ ঘটনায় নিহতের স্বামী উপজেলার মনোহরখালী গ্রামের মাহবুব ফকিরসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারদের অন্যরা হলেন- মতিউর রহমান ও আরিফ হাওলাদার।জানা যায়, গত শনিবার (১৯ জুলাই) বিকেলে স্বামী মাহবুবসহ ২/৩ জনে স্ত্রী তানিয়াকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে এবং গলার বাম পাশে কালো দাগ দেগে পুলিশে খবর দেন। স্ত্রীর মৃত্যুর খবর শোনার সাথে সাথে স্বামী ও সহযোগিরা লাশ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।মির্জাগঞ্জ থানার ওসি মো: নজরুল ইসলাম বলেন, ‘নিহত তানিয়া বেগম হত্যা মামলায় স্বামীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে হত্যাকাণ্ডের মূল রহস্য বের হয়ে যাবে।’


এই বিভাগের আরো খবর