সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘স্ট্রেঞ্জার থিংস’ সিজন ফাইভের টিজার প্রকাশ পেলো

প্রতিনিধি: / ১৩৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ -এর পঞ্চম এবং চূড়ান্ত সিজনের টিজার প্রকাশ পেয়েছে। যা ভক্তদের মধ্যে নতুন করে উন্মাদনা তৈরি করেছে। তিন বছর অপেক্ষার পর ‘হকিন্স ক্রু’কে আবারও পর্দায় দেখা যাবে। টিজারটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে। টিজারের প্রতিটি ঝলক যেন দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে, চোখ ফেরানোই যেন দায়। নেটফ্লিঙ্রে এই ব্লকবাস্টার সায়েন্স ফিকশন সিরিজের শেষ পর্ব চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে। ২০১৬ সালে প্রথম সিজন মুক্তির পর থেকেই ‘স্ট্রেঞ্জার থিংস’ বিশ্বজুড়ে দর্শকদের মন জয় করে নেয়। আশি দশকের পটভূমিতে নির্মিত এই সিরিজে অ্যাডভেঞ্চারের পরতে পরতে লুকিয়ে আছে রহস্য আর উত্তেজনা। এতদিন ধরে দর্শকরা ইলেভেনের অসাধারণ শক্তি ও ক্ষমতা দেখেছেন। তবে নতুন টিজারের ঝলকে বোঝা যাচ্ছে, এবার আরও ভয়ংকর এবং শক্তিশালী কিছুর মুখোমুখি হতে চলেছে হকিন্সের বাসিন্দারা। অ্যাকশন-প্যাকড এই সিরিজের আগের চারটি পর্ব দর্শক দারুণভাবে উপভোগ করেছেন। এবার শেষ পর্বে হকিন্স শহরে আরও চাঞ্চল্যকর ঘটনাপ্রবাহ দেখা যাবে, যার খানিকটা আভাস টিজারে তুলে ধরা হয়েছে। এটি দেখে অনুমান করা যাচ্ছে, নতুন সিজনে দর্শকদের জন্য কী কী চমক অপেক্ষা করছে। ‘স্ট্রেঞ্জার থিংস’ পঞ্চম সিজনে বরাবরের মতো অভিনয় করবেন মিলি ববি ব্রাউন, ফিন উলফহার্ড, গ্যাটেন মাতারাজ্জো সহ পরিচিত সব তারকারা। সিরিজের শেষ এই কিস্তি কেমন হবে, তা দেখতে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সারা বিশ্বের দর্শক।


এই বিভাগের আরো খবর