সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সিনেমা মুক্তির ১ বছর আগেই শুরু হলো টিকিট বিক্রি!

প্রতিনিধি: / ১৫০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

অস্কারজয়ী ‘ওপেনহাইমার’ দিয়ে বঙ্ অফিসে ঝড় তোলার পর এবার প্রাচীন গ্রিক মহাকাব্য অবলম্বনে ফিরছেন ক্রিস্টোফার নোলান। নতুন সিনেমার নাম ‘দ্য ওডিসি’। হোমারের বিখ্যাত মহাকাব্য থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ১৭ জুলাই। সবচেয়ে চমকপ্রদ খবর হলো, মুক্তির এক বছর আগেই গতকাল থেকে শুরু হয়েছে সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। হলিউডে এমন নজিরবিহীন ঘটনা এই প্রথম। তবে এর পেছনে রয়েছে এক বিশেষ শর্ত। শুধু আইম্যাঙ্ ৭০ এমএম স্ক্রিন রয়েছে এমন প্রেক্ষাগৃহেই শুরু হবে অগ্রিম টিকিট বিক্রি। অন্যান্য ফরম্যাটের জন্য অপেক্ষা করতে হবে মুক্তির কিছু মাস আগ পর্যন্ত। সিনেমাটির প্রচারণা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ইউনিভার্সাল পিকচারস। ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘সুপারম্যান’-এর প্রদর্শনের আগে হলগুলোতে দেখানো হচ্ছে ‘দ্য ওডিসি’র এক মিনিটের বিশেষ টিজার। যদিও অনলাইনে এখনো টিজারটি উন্মুক্ত করা হয়নি, তবে হলের দর্শকদের আগ্রহ তৈরি করে দিচ্ছে এই ঝলকই। ‘দ্য ওডিসি’ সিনেমার মূল চরিত্র ইথাকার রাজা ওডিসিয়াসের ভূমিকায় থাকছেন ম্যাট ডেমন। আরও থাকছেন টম হল্যান্ড, জেন্ডায়া, অ্যান হ্যাথাওয়ে, রবার্ট প্যাটিনসন ও শার্লিজ থেরনের মতো তারকারা। পুরোটাই আইম্যাঙ্ ক্যামেরায় শুটিং করা প্রথম সিনেমা হতে যাচ্ছে ‘দ্য ওডিসি’। অ্যাকশনধর্মী ‘দ্য ডার্ক নাইট’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল আইম্যাঙ্ ক্যামেরার, এরপর ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ এবং ‘টেনেট’-এর নির্বাচিত দৃশ্যেও এই প্রযুক্তি ব্যবহার করেন নোলান। এবার পুরো সিনেমাজুড়েই থাকছে সেই প্রযুক্তির আধুনিকতম ব্যবহার।


এই বিভাগের আরো খবর