সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মেহজাবীন প্যারিসে ভালোবাসাকে তালাবন্দি করলেন

প্রতিনিধি: / ১৪৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫

দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দীর্ঘদিন প্রেমের পরে নির্মাতা-প্রযোজক আদনান আল রাজীবকে বিয়ে করেছেন। এ অভিনেত্রী এবার তার ভালোবাসাকে তালাবন্দি করলেন। তাদের প্রেম-ভালোবাসা যেন কোনোদিন খুলে না যায় সেজন্য তালার চাবিটিও ফেলে দিয়েছেন নদীতে! মেহজাবীন ফ্রান্সের একটি নদীর ব্রিজে নিজের ও স্বামী আদনান আল রাজীবের নাম লিখে তালা লাগিয়ে দিয়েছেন। সেই তালার চাবি ফেলে দিয়েছেন নদীতে। এ ঘটনার কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন ‘লক’। ফ্রান্সের রাজধানী প্যারিসের এই সেতুর রেলিংয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রেমিক-প্রেমিকারা তাদের ভালোবাসার প্রতীক হিসেবে তালা সংযুক্ত করেন। সাইন নদীর উপর ‘পঁ দে আর্টস’ সেতুতে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া পর্যটকদের মধ্যে এক ধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে। এ সেতুতেই মেহজাবীন চৌধুরী তালা মেরেছেন। মেহজাবীন সম্প্রতি ইউরোপ ভ্রমণের ছবি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।

 


এই বিভাগের আরো খবর