সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফরিদা পারভীন এখন যেমন আছেন

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

বরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দীর্ঘদিন ধরে লিভারের রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন তিনি। কয়েকদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এই শিল্পী। শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়ার পর গত রোববার তাকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। এরপর আবারো তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এই শিল্পীর চিকিৎসার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ মেডিকেল বোর্ড। গত বুধবার রাত সাড়ে ১০টা থেকে প্রায় পৌনে ১২টা পর্যন্ত বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বোর্ড সভা শেষে চিকিৎসকেরা জানিয়েছেন, শিল্পীর শারীরিক অবস্থা আগের চেয়ে উন্নতির দিকে। শরীরে কিছু সংক্রমণ থাকলেও তা কাটিয়ে উঠতে সম্ভাবনা রয়েছে। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ছেলে বলেন, ‘আইসিইউতে আম্মার (ফরিদা পারভীন) সাথে আমার কথা হয়েছে, তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। ডাক্তার বললেন, ‘এখনো বেশ দুর্বল ও নাজুক অবস্থায় আছেন।” প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, শ্বাসকষ্ট ও নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস করাতে গিয়ে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটে। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের নজরুলসংগীত শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন ফরিদা পারভীন। পরে লালনগীতি গেয়ে জয় করেন কোটি ভক্তের হৃদয়। সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়াও ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন তিনি।


এই বিভাগের আরো খবর