সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফরিদা পারভীনের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলো

প্রতিনিধি: / ১৪৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

লালন সম্রাজ্ঞী খ্যাত সংগীতশিল্পী ফরিদা পারভীন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করে আইসিইউতে চলছে তার চিকিৎসা। এদিকে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে ফরিদা পারভীনের স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খানিকটা বিরক্তিই প্রকাশ করেন। তিনি বলেন, ‘তার (ফরিদা পারভীন) অবস্থা গতকালের চেয়ে একটু ভালো। তবে তা হিসেবে ধরার মতো নয়। বেশ কিছুদিন তিনি কথাবার্তা বলতে পারছেন না। গতকাল তার ব্রেন স্ট্রোক হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমি সরকারের কাছে একটি দাবি নিয়ে বলেছিলাম তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হোক। এটি কীভাবে করা হবে সে নিয়ে সরকারের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে বলে জেনেছি। এ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলছে।’ মৃত্যুর গুজব না ছড়ানোর অনুরোধ করে তিনি বলেন, ‘কোনো তথ্য নিশ্চিত না হয়ে ছড়ানো উচিত নয়। প্রতিটি পরিবারের কাছে আপনজনের মৃত্যুর গুজব বিরক্তিকর।’ ফরিদা পারভীন গত কয়েক বছর ধরে কিডনির ও শ্বাসকষ্ট জনতি রোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। সম্প্রতি ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদা পারভীন ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত পরিবেশন শুরু করেন। ১৯৭৩ সালের দিকে দেশের গান গেয়ে জনপ্রিয়তা লাভ করেন। ১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। ১৯৯৩ সালে সিনেমার গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই শিল্পী।


এই বিভাগের আরো খবর