সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশের ‘মাস্তুল’ রাশিয়ার কাজান উৎসবে গেলো

প্রতিনিধি: / ১৫৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৩০ জুন, ২০২৫

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে রাশিয়ার কাজান চলচ্চিত্র উৎসবের ২১তম আসর। আগেই জানা গিয়েছিল, এবারের উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’ এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’। উৎসবে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশের আরেক সিনেমা ‘মাস্তুল’। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান। কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে ‘মাস্তুল’। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উৎসবের ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ বিভাগে মূল প্রতিযোগিতার বাইরে ১০টি চলচ্চিত্র নির্বাচন করা হয়েছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সেই বিভাগেই প্রদর্শিত হবে ‘মাস্তুল’। জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। কাজান উৎসব ছাড়াও আগামী সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠেয় ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’।


এই বিভাগের আরো খবর