সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শাকিব খানের এবার হলিউডে অভিষেক হচ্ছে

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২২ জুন, ২০২৫

ঈদুল আজহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা এখনো আলোচনায়। হলে হলে ভিড় জমাচ্ছেন দর্শক। ইতোমধ্যে তার পরবর্তী প্রজেক্ট নিয়েও শোরগোল শুরু হয়েছে। গুঞ্জন চলছে, এবার আন্তর্জাতিক পরিসরে আরও বড় ক্যানভাসে দেখা যাবে ঢালিউড সুপারস্টারকে। জানা গেছে, ‘এম আর নাইন’ খ্যাত নির্মাতা আসিফ আকবরের নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। পরিচালকের সঙ্গে এরই মধ্যে একাধিকবার বৈঠক করেছেন নায়ক। চূড়ান্ত হয়েছে সিনেমার কনসেপ্ট ও প্রাথমিক গল্প। এই মুহূর্তে চলছে চিত্রনাট্য নির্মাণের কাজ। সব ঠিক থাকলে আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় শাকিবের উপস্থিতিতেই হবে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। তাদের একজন বাংলাদেশের হলেও অন্যজন আসবেন হলিউড থেকে। তবে এবার নাম সবস্ব কোনো অভিনেত্রী নন, হলিউডের একজন পরিচিত মুখই থাকবেন শাকিবের বিপরীতে। শুধু তাই নয়, সিনেমার খলনায়কের চরিত্রেও থাকবেন একজন হলিউডের জনপ্রিয় এক অভিনেতা। বলার অপেক্ষা রাখে না, গুঞ্জন সত্যি হলে শাকিবের ক্যারিয়ার তো বটেই বাংলাদেশি সিনেমার ইতিহাসটাও নতুন করে লেখা হবে। জানা গেছে, বড় বাজেটের এই প্রজেক্টটি হতে যাচ্ছে একটি ক্রাইম থ্রিলার। নির্মাতাদের পরিকল্পনা, ২০২৬ সালে সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি দেওয়ার। এদিকে শোনা গেল, ‘তাণ্ডব’-এর সিকুয়েল নিয়েও কাজ চলছে বলে জানিয়েছেন নির্মাতা রায়হান রাফী। একই সঙ্গে শাকিব খানকে ঘিরে আরও কয়েকটি সম্ভাব্য সিনেমার গুঞ্জনও ভেসে বেড়াচ্ছে। কয়েক দিন আগে সেনাবাহিনীর অফিসার লুকে শাকিব খানের একটি ছবি ভাইরাল হয়। ধারণা করা হচ্ছে, তরুণ নির্মাতা সাকিব ফাহাদের একটি সিনেমার লুক সেটি। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


এই বিভাগের আরো খবর