সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বলিউডের তিন খান এক ফ্রেমে বন্ধী হলেন

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫

বলিউড অভিনেতা আমির খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘সিতারে জামিন পার’ বিশেষ প্রদর্শনীতে এক ফ্রেমে ধরা দিলেন বলিউডের তিন তারকা- শাহরুখ খান, সালমান খান ও আমির খান। মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি ঘিরে এমনিতেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে, তার ওপর তিন খানের একসঙ্গে উপস্থিতি যেন সেই উন্মাদনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। মুম্বাইয়ের এক সিনেমা হলে আয়োজিত এই প্রদর্শনীতে কেবল এই ত্রয়ীই নন, বলিউডের আরও অনেক পরিচিত মুখ হাজির ছিলেন তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল খানদের মিলনমেলা। প্রদর্শনীর পর সালমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ছবির ভূয়সী প্রশংসা করতে দেখা যায়। পাপারাজ্জি ও আমির খানের সঙ্গে খুনসুটি করতেও দেখা যায় এই অভিনেতাকে। এক মজার মুহূর্তে সালমান পাপারাজ্জিদের উদ্দেশে বলেন, ‘এখন আমি ইন্টারভিউ দিচ্ছি, কিন্তু আপনারা ইন্টারভিউ নিচ্ছেন না।’ সালমানের এই মজাদার ভিডিওটি নেটিজেনদের কাছ থেকে প্রচুর লাইক ও মন্তব্য কুড়িয়েছে। একজন নেটিজেন তাদের বন্ধুত্বকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আমরা এই বন্ধুত্ব ভাঙব না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বেস্ট ফ্রেন্ডস।’ প্রসঙ্গত, তিন খানের বাইরেও বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ভিকি কৌশল, রেখা, হিমেশ রেশমিয়া, ইমরান খান, জুনেইদ খান, তামান্না ভাটিয়া, আমির খানের মেয়ে ইরা খান এবং তার স্বামী নূপুর শিখরেসহ আরও অনেক তারকা।


এই বিভাগের আরো খবর