সর্বশেষ :
ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা সিনিয়র সহকারী সচিব হলেন ২৬৪ কর্মকর্তা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজার সমর্থন করায় কটাক্ষের শিকার বলিউড অভিনেত্রী

প্রতিনিধি: / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর অভিনয়ের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অনেক বিষয় নিয়ে সবর থাকেন। বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলার জন্য মাঝেমধ্যে তাকে ট্রোলের শিকার হতে হয়। স্বরা আরও একটি বিষয় নিয়ে বিতর্কের মুখে পড়েছেন। প্যালেস্টাইন ও গাজার সমর্থনে সংহতি সমাবেশের পোস্টার তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মুম্বাইবাসীকে এ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। স্বরা তার ‘এঙ্’-এ একটি পোস্ট দিয়েছেন। এতে তিনি আজকের সমাবেশে মুম্বাইয়ের জনগণকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার ভারতের মুম্বাইয়ের আজাদ ময়দানে সিপিআই, সিপিআই (এমএল), সমাজবাদী পার্টি এবং আরও কয়েকটি সংগঠনের মতো রাজনৈতিক দলগুলো এই সমাবেশের আয়োজন করেছে। স্বরার এ পোস্টের পর ভারতের ইস্যুতে কথা না বলার জন্য নেটিজেনরা তাকে ট্রোল করছেন। কেউ কেউ স্বরাকে পহেলগাম ও অপারেশন সিঁদুরের কথা মনে করিয়ে দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, ‘পহেলগামের জন্য তো কই এসব করেননি’। আরেকজন লিখেছেন, ‘পহেলগাঁও, বাংলাদেশি হিন্দু, সিরিয়ায় খ্রিস্টান, সুদানে খ্রিস্টান, পাকিস্তানে হিন্দুরা, খ্রিস্টান ছাড়া, এটি কেবল এটি নিয়ে উদ্বিগ্ন।’ একজন লিখেছেন, ‘প্যালেস্তাইনে যান’, অন্য একজন লিখেছেন, ‘কেন আপনি সবসময় একই পক্ষের জন্য প্রতিবাদ করেন? এটি প্রথমবার নয় যে স্বরা ভাস্কর কোনো আন্তর্জাতিক ইস্যুতে তার মতামত দিয়েছেন। এর আগেও রোহিঙ্গা ইস্যুতে নিজের পক্ষ নিয়েছেন এ অভিনেত্রী। নিজের মতামতের জন্য ট্রোলের শিকার হয়েছেন স্বরা ভাস্কর।


এই বিভাগের আরো খবর