সর্বশেষ :
ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা রমজানে আল-আকসা বন্ধ, ইসরায়েলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের নিন্দা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর দাপট

প্রতিনিধি: / ১৪৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৫৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে বরিশাল বিভাগে ৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি ১২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, যা মোট আক্রান্তের বড় অংশ।

বিভাগ ও অঞ্চলে আক্রান্তদের পরিসংখ্যান:

• বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ১২৪ জন

• ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২ জন

• চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ৯ জন

• ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯ জন

• খুলনা (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন

• ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১ জন

• সিলেট (সিটি করপোরেশনের বাইরে): ১ জন

একই সময়ে ১০৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে ১৩ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৫৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৫ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ৭ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জন মারা গেছেন, এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ২১৪ জন। তবে আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এ অবস্থায় জনসচেতনতা, পরিচ্ছন্নতা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেছেন।


এই বিভাগের আরো খবর