Dhaka ০৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসির ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ২৩৯ Time View

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ, অর্থাৎ ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশের সব শিক্ষা বোর্ড। পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল প্রকাশের প্রচলিত রেওয়াজ বজায় রাখতেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১২ জুন) এক সাক্ষাৎকারে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, “এসএসসির ব্যবহারিক পরীক্ষা শেষ হয়েছে ২৫ মে। সেই হিসেবে আমরা ২৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে পারব বলে কাজ এগিয়ে নিচ্ছি।”

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল তৈরির প্রক্রিয়ায় ইতোমধ্যেই বেশ অগ্রগতি হয়েছে।

তার ভাষায়, “প্রধান পরীক্ষক-পরীক্ষকদের কেউ কেউ শুরুতে খাতা নিতে অনাগ্রহ দেখালেও একটি চিঠি ইস্যু করার পর বেশিরভাগই খাতা নিয়ে গেছেন। বর্তমানে ওএমআর শিট জমা দেওয়া হচ্ছে এবং ১৫ জুন তারিখের মধ্যে সব ওএমআর শিট জমা হয়ে যাবে।” তিনি আরও জানান, এখন চলছে স্ক্যানিং ও নম্বর ইনপুটের কাজ।

এ বছর এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এর পর ২৫ মে শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এবার মোট ১৯ লাখ ২৮ হাজার পরীক্ষার্থী ফরম পূরণ করলেও, ৩০ হাজারের বেশি পরীক্ষার্থী অন্তত একটি পরীক্ষায় অনুপস্থিত ছিলেন।

পরীক্ষার প্রথম দিন (১০ এপ্রিল) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, “যদি রেওয়াজ থাকে, নিশ্চয়ই আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার।” এর মাধ্যমে বোর্ডগুলো ফল প্রকাশে ৬০ দিনের সময়সীমা মেনে চলার বিষয়টি নিশ্চিত করার চেষ্টা করছে।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

এসএসসির ফল ২৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ হতে পারে

Update Time : ১১:৪৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫