সর্বশেষ :
বাংলাদেশের খেলা দেখতে এলেন মির্জা ফখরুল গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট

প্রতিনিধি: / ১৭০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে নাভিশ্বাস উঠেছে যাত্রী ও চালকদের। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে মহাসড়কের বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে। তবে পুলিশ সদস্যরা যানজট নিরসনের আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। উত্তরের পথের বাসযাত্রী মোহাম্মদ শাকিল জানান, দেড় ঘণ্টা ধরে একই স্থানে বসে রয়েছেন। টোল আদায়ের ধীরগতির কারণে এমন হয়েছে। প্রশাসন ঠিকমতো কাজ করছে না। এতে যানজটে অনেক কষ্ট হচ্ছে। অপর যাত্রী মোহাম্মদ জিয়াউর রহমান জানান, মহাসড়কে খুব যানজট। রাস্তায় তেমন পুলিশ নেই। নিয়মশৃঙ্খলা ঠিকমতো কেউ পালন করছে না। প্রশাসন ঠিকমতো তদারকি করলে যানজট নিরসন হবে। যাত্রী মনিরুজ্জামান চৌধুরী সাজু জানান, তিনি ঈদ করার জন্য রংপুরে যাবেন। রাতে গাড়িতে উঠেছেন। কিন্তু এখন পর্যন্ত যমুনা সেতু পার হতে পারেন নি। গাড়ির কোনো নিয়ম শৃঙ্খলা নেই। যে যার মতো করে যাচ্ছে। রংপুরগামী বাসের চালক মোহাম্মদ নূর ইসলাম জানান, রাত ১২টা থেকে বিভিন্ন স্থানে যানজট। খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারেন নি। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না। এভাবেই দুর্ভোগ নিয়ে তাদের যেতে হচ্ছে। বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পুলিশ জানায়, হঠাৎ করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এতে যমুনা সেতু দিয়ে সিরাজগঞ্জ অংশে গাড়িগুলো ঠিক মতো পার হতে পারছে না। ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হচ্ছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, অতিরিক্ত গাড়ির চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া সকালে শ্যামলী পরিবহনের একটি গাড়ির চাকা খুলে যায়। গাড়িটি সরাতে দেরি হওয়ার দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। তবে যানজট নিরসনে তারা নিরসলভাবে কাজ করছেন।


এই বিভাগের আরো খবর