Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে ২১ হাজার দুঃস্থ পরিবার পেলেন ঈদের চাল

  • Reporter Name
  • Update Time : ১২:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ২০০ Time View

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জঃ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ২১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ঈদের চাল বিতরণ অব্যাহত রয়েছে। জনপ্রতি ১০ কেজি চাল নিতে দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে উপচে পড়া ভীড়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে বৃদ্ধ নারী পরুষ ১০ কেজি চালের অপেক্ষায়।   উপজেলা ১৬ টি ইউনিয়ন ও পৌর শহরে গত  এক সপ্তাহ ধরে সরকারিভাবে ভিজিএফ’র চাল বিতরণ চলছে। বৃহস্পতিবার হোগলাবুনিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ১২শ’ ২০ জন সুবিধাভোগীকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অশোক কুমার গোলদার, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দিপিকা তরফদার, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান শিল্পি, জামায়েত নেতা মো. কাওসার মাহমুদ। এ ছাড়াও নিশানবাড়িয়া ইউনিয়নে ১৬শ’ ৫৫ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ, খাউলিয়া ইউনিয়নে ১৭শ’ পরিবারের মাঝে, হোগলাপাশা ইউনিয়নে ৭৩০ জন, মোরেলগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া  ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন, খাউলিয়া প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ট্যাগ অফিসার যথাক্রমে মো. রিয়াজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রিপন চন্দ্র দাস, মো. রহমত উল্লাহ।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এ উপজেলায় পৌরসভা সহ ১৬ টি ইউনিয়নে ২১ হাজার ৩৪৪ জন পরিবারকে সরকারিভাবে ২শ’ ১৩. ৪৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।  প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা অব্যাহত রয়েছে। ঈদের আগেরদিন পর্যন্ত এ বিতরণ থাকবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে ২১ হাজার দুঃস্থ পরিবার পেলেন ঈদের চাল

Update Time : ১২:১৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫