Dhaka ১০:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু করলো

  • Reporter Name
  • Update Time : ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১৪৭ Time View

আরব আমিরাতে শেষ ম্যাচে যেভাবে ব্যর্থ হয়েছিল ব্যাটাররা, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারই ধারাবাহিকতা ধরে রাখলো বাংলাদেশ। যার ফলে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৭ রানের ব্যবধানে হেরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলাদেশ। পাকিস্তানি পেসার হাসান আলির বোলিং তোপেই মূলত উড়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৩.২ ওভার বল করে ৩০ রান দিয়ে তিনি একাই দখল করেন ৫ উইকেট। টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করেছিল ৭ উইকেট হারিয়ে ২০১ রান। জয়ের জন্য ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে বাংলাদেশ অলআউট হয়েছে ১৬৪ রানে। শারজায় আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ করেছিল ১৬২ রান। ২০২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর দ্বিতীয় ওভারেই পারভেজ হোসেন ইমন উইকটে হারান। ৪ রান করেন তিনি। এরপর লিটন দাস এবং তানজিদ হাসান তামিম মিলে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ভালো খেলতে খেলতে ৩৭ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ তামিম। ১৭ বলে ৩১ রান করে আউট হন তিনি। তাওহিদ হৃদয়কে নিয়ে লিটন দাস দলকে অনেকদূর টেনে নিয়ে যান। দলীয় ১০০ রানের মাথায় আউট হন লিটন দাস। তিনি ৩০ বলে করেন সর্বোচ্চ ৪৮ রান। ১টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার মারেন তিনি। ২২ বলে ১৭ রান করে আউট হন তাওহিদ হৃদয়। এরপর একে একে উইকেট পড়তে থাকলেও একপাশ আগলে রেখে দুর্দান্ত ব্যাট করতে থাকেন। এরই মধ্যে ২ বলে ৪ রান করে শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন ৫ বলে ৪ রান করে আউট হন। তানজিম হাসান সাকিব ৩ বলে ১ রান করেন। শেখ মেহেদী হাসান ব্যাট করতে নামেন ৯ নম্বরে। এত পেছনে শেখ মেহেদীকে ব্যাট করতে নামানোটা বিস্ময়করই বটে। তবে শেখ মেহেদী আউট হয়ে যান ৩ বলে ২ রান করে। শরিফুল ইসলাম আউট হন ৫ রান করে। ৯ রান করে অপরাজিত থাকেন হাসান মাহমুদ। হাসান আলির ৫ উইকেট ছাড়াও পাকিস্তানের হয়ে ২ উইকেট নেন শাদাব খান এবং ১টি করে উইকেট নেন খুশদিল শাহ এবং সালমান আলি আগা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০১ রান। সর্বোচ্চ ৫৬ রান করেন অধিনায়ক সালমান আলি আগা, ৪৮ রান করেন শাদাব খান, ৪৪ রান করেন হাসান নওয়াজ এবং ৩১ রান করেন মোহাম্মদ হারিস।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু করলো

Update Time : ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫