সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া

প্রতিনিধি: / ১৮৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ মে, ২০২৫

বিদেশ : বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার প্রথমবারের মতো ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জাহাজগুলো এই মহড়ায় অংশ নেয়। খবর তাইপে টাইমসের। ফিলিপাইন সশস্ত্র বাহিনী জানিয়েছে, এই মহড়াটি পালাওয়ান এবং অঙ্েিডন্টাল মিন্দোরোর উপকূলবর্তী এলাকায় অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ফিলিপাইনের নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্ট গার্ড এবং যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড কাটার ‘স্ট্র্যাটন’ এবং একটি মার্কিন নৌবাহিনীর পি-৮এ পোসেইডন সামুদ্রিক টহল বিমান। এই ‘মারিটাইম কোঅপারেটিভ অ্যাকটিভিটি’ (এমসিএ) ছিল এ বছরের দ্বিতীয় এবং ২০২৩ সাল থেকে শুরু হওয়া কার্যক্রমের মধ্যে ষষ্ঠ। মহড়ার মধ্যে ছিল যোগাযোগ অনুশীলন ও উদ্ধার অভিযান অনুশীলন। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল রোমিও ব্রাউনর বলেন, ‘এমসিএ’র মতো যৌথ কার্যক্রম আমাদের সামরিক সক্ষমতা আধুনিকীকরণ এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব শক্তিশালী করতে সহায়তা করে; যাতে আমাদের জাতীয় ও আঞ্চলিক সামুদ্রিক স্বার্থ রক্ষা করা যায়। দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও ফিলিপাইনের মধ্যে সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ। এই অঞ্চলটি বছরে ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্যিক জাহাজ চলাচলের রুট। তাইওয়ানও এই অঞ্চলের দাবি জানিয়েছে। চীন পুরো অঞ্চলটির অধিকাংশ নিজেদের দাবি করে, যদিও ২০১৬ সালে আন্তর্জাতিক সালিসি আদালত জানিয়েছিল, বেইজিংয়ের এই দাবি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে অযৌক্তিক।
তবে চীন সেই রায় মানে না।


এই বিভাগের আরো খবর