সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুদ্ধজাহাজ উদ্বোধন দুর্ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কোরিয়া

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ মে, ২০২৫

বিদেশ : নতুন যুদ্ধজাহাজ উদ্বোধনের সময় হওয়া দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। পাশপাশি ক্ষয়ক্ষতি ‘গুরুতর নয়’ বলেও দাবী করা হয়েছে। সিউল থেকে এএফপি এ খবর জানায়। উত্তর কোরিয়া বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার নবনির্মিত ৫ হাজার টনের নৌ-বিধ্বংসী জাহাজটি চাংজিন বন্দরে উদ্বোধনের সময় দুর্ঘটনার শিকার হয়। সেসময় এটির নিচের অংশ দেবে গিয়ে কিছুটা কাত হয়ে পড়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। তিনি এই দুর্ঘটনাকে ‘অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে ‘অনভিজ্ঞ কমান্ড এবং অপারেশনাল অসাবধানতাকে’ ও দায়ী করেন কিম। পুরো ঘটনাটি ‘ “চরম অবহেলায় সংঘটিত অপরাধ’ বলে ঘোষণা দিয়ে ‘এটি সহ্য করা হবে না’ বলেও সতর্ক করে দেন তিনি। এদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও সিউলের গোয়েন্দা কর্তৃপক্ষের ধারণা উত্তর কোরিয়ার জাহাজটির ‘পার্শ্ব-উৎক্ষেপণের প্রচেষ্টা’ ব্যর্থ হওয়ায় ভারসাম্য হারিয়ে কাত হয়ে পড়ে। তবে উত্তর কোরিয়ার সরকারি নিউজ এজেন্সি কেসিএনএ গতকাল শুক্রবার জানিয়েছে, প্রাথমিক তদন্তে জাহাজের নিচে কোনো ছিদ্র পাওয়া যায়নি। তারা আরো জানায়, “ডান পাশ কিছুটা ঘষা খেয়েছে এবং উদ্ধার চ্যানেলের ভেতর দিয়ে কিছুটা সমুদ্রের পানি ঢুকেছে।” জাহাজের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি গুরুতর নয় দাবি করে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি বলেও জানিয়েছে কেসিএনএ।


এই বিভাগের আরো খবর