সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৫০ নারীকে ধর্ষণ, ট্যাক্সিচালক গ্রেপ্তার ও ৩০০০ ছবি-ভিডিও উদ্ধার

প্রতিনিধি: / ২০৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বিদেশ : জাপানে এক সাবেক ট্যাক্সিচালককে নারী যাত্রীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ  বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তির হাতে এ রকম ভুক্তভোগীর সংখ্যা ডজনেরও বেশি হতে পারে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। দৈনিক ইয়োমিউরি শিম্বুন ও জিজি প্রেস জানায়, পুলিশ তার ট্যাক্সি বা বাড়িতে প্রায় ৫০ জন নারীকে যৌন নির্যাতনের প্রায় তিন হাজার ভিডিও ও ছবি পেয়েছে। টোকিও পুলিশের একজন মুখপাত্র জানান, গত বছর এক নারীকে ঘুমের ওষুধ দিয়ে অচেতন করে নিজের বাসায় নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। সেখানেই তিনি ওই নারীর সঙ্গে ‘অশালীন কাজ’ করেন এবং তা ভিডিও ধারণ করেন। ওই নারীর বয়স তৎকালীন সময় বিশের কোঠায় ছিল। তিনি আরো জানান, ৫৪ বছর বয়সী ওই ব্যক্তিকে বুধবার ‘সম্মতি ছাড়া যৌন সম্পর্ক স্থাপন’ এবং ‘যৌনাঙ্গের ছবি-ভিডিও ধারণের শাস্তিমূলক আইন’ লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ভুক্তভোগী নারীর চুলে ঘুমের ওষুধের উপাদান শনাক্ত হয়েছে। অভিযুক্তের ফোন ও অন্যান্য ডিভাইস থেকে পাওয়া ভিডিওগুলো ২০০৮ সাল পর্যন্ত পুরনো বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। তারা আরো জানিয়েছে, গত বছরের অক্টোবরে আরেকজন নারীকে মাদক খাইয়ে ৪০ হাজার ইয়েন (প্রায় ২৮০ মার্কিন ডলার) ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রথমবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হলেও ডিসেম্বরে আবার তাকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার করা হয়।


এই বিভাগের আরো খবর