সর্বশেষ :
ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে ২ প্রবাসী শ্রমিক নিহত ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আরও কমলো স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৬২ হাজার সম্মানী ভাতা যেন নিয়ন্ত্রণের কোনো মাধ্যম না হয়: ফয়জুল করীম মির্জা আব্বাসের অসুস্থতা নিয়ে কুমিরের কান্না বন্ধ করুন, বললেন সাবেক উপ-প্রেস সচিব ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি পূরণে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এফডিআর থেকে টাকা তোলার অভিযোগ নিয়ে যা বললেন বিসিবি প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ ইরানের নারী ফুটবলারদের বীর উপাধি দিলেন সাবেক কোচ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানের ৫০ শতাংশ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি চায়

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

বিদেশ : অন্তত অর্ধেক পাকিস্তানি যুদ্ধবিরতির পর বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে। ‘দ্য নিউজের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এর বিরোধিতা করেছেন। তারা প্রথমে দুই দেশের মধ্যকার সকল অমীমাংসিত বিষয়গুলোর সমাধান দাবি করেছেন। গত ১২ থেকে ১৮ মে এই গবেষণাটি করেছে গ্যালাপ পাকিস্তান। জরিপে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে কয়েক শত পাকিস্তানিকে নির্বাচিত করা হয়েছিল কোন কোন পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়- এই প্রশ্নের জবাবে ৪৮ শতাংশ পাকিস্তানি জানিয়েছেন, দুই দেশের ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা মাধ্যমে এটি করা যায়। তবে ৩৫ শতাংশ পাকিস্তানি এর বিরোধিতা করেছেন। এ ছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন ৪৫ শতাংশ পাকিস্তানি। অন্যদিকে ৩৫ শতাংশ পাকিস্তানি এটি প্রত্যাখ্যান করেছেন। যদি এটা ১৯৪৭ সাল হয়, তাহলে আপনি কি ভারত থেকে পাকিস্তানকে আলাদা করার পক্ষে- এমন প্রশ্নের জবাবে ৮৬ শতাংশ পাকিস্তানি ভারত থেকে আলাদা হতে চাওয়ার পক্ষে রায় দিয়েছে। শুধুমাত্র ৪ শতাংশ এর বিরোধিতা করেছেন। তবে ৭ শতাংশ এই বিষয়ে কোনো কিছু বলতে চায়নি। এছাড়া এই বিষয়ে ৪ শতাংশ কোনো ধরনের মতামত দেননি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করে দেশটিতে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শেষমেশ দেশ দু’টির যুদ্ধবিরতি হয়। যদিও এই যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা নেই বলে দাবি করেছে ভারত। তবে এখনো ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং দেশ দুইটির সম্পর্ক একদম তলানিতে। এমন পরিস্থিতিতে গ্যালাপ পাকিস্তান এই জরিপ প্রকাশ করলো।


এই বিভাগের আরো খবর