Dhaka ০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ লাহোর শিবিরে যোগ দিচ্ছেন মিরাজ

  • Reporter Name
  • Update Time : ০১:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১৫৯ Time View

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্স শিবিরে নতুন সংযোজন বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। প্লে-অফ পর্ব শুরুর আগে সিকান্দার রাজার পরিবর্তে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। মিরাজের লাহোর কালান্দার্সে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বসিত দলটি। মিরাজ লাহোরে ডাক পেয়েছেন সিকান্দার রাজার বদলি হিসেবে। রাজা নিয়মিতই ছিলেন লাহোর কালান্দার্সের একাদশে। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের অ্যাওয়ে টেস্ট, ইতোমধ্যে যা ঐতিহাসিক তকমা পেয়েছে। রাজা তাই দলকে প্লে-অফে তুলেই ছুটছেন নটিংহ্যামে। অপরদিকে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছেন মিরাজ, আর আজ বুধবার আনুষ্ঠানিকভাবে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মিরাজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে লাহোর কালান্দার্স লিখেছে, ‘মেহেদী হাসান মিরাজ এখন থেকে একজন ‘কালান্দার’! বাংলাদেশি তারকা অলরাউন্ডার আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। তিনি দলে এসেছেন সিকান্দার রাজার জায়গায়। মেহেদী, তোমাকে পেয়ে আমরা দারুণ খুশি!’ জাতীয় দলের নিয়মিত সদস্য মেহেদী হাসান মিরাজ ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করেছেন নিজেকে একজন কার্যকর স্পিনার এবং প্রয়োজনে ব্যাট হাতে দায়িত্ব নিতে সক্ষম একজন অলরাউন্ডার হিসেবে। তার অভিজ্ঞতা ও সাম্প্রতিক পারফরম্যান্স লাহোর কালান্দার্সের জন্য হতে পারে বড় শক্তি। মিরাজের অন্তর্ভুক্তিতে লাহোরের স্পিন আক্রমণ আরও বৈচিত্র্য পাবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। যদিও এখনো নিশ্চিত নয় তিনি প্লে-অফে একাদশে জায়গা পাবেন কিনা। সিকান্দার রাজা যেহেতু দলটির একাদশে নিয়মিত মুখ ছিল ও মিরাজকে নিয়ে দলটির প্রকাশিত উচ্ছ্বাস ইঙ্গিত দেয় একাদশে পেতে পারেন মিরাজ। উল্লেখ্য, লাহোর কালান্দার্সে আছেন বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসানও। নিলামে অবিক্রিত থাকলেও টুর্নামেন্টের মাঝপথে দল পেয়েছেন তিনি। ভারত-পাকিস্তান যুদ্ধের জন্য পিএসএল সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আগে লাহোর কালান্দার্সে খেলেছিলেন রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কাড়েন এই লেগ স্পিনার।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

আজ লাহোর শিবিরে যোগ দিচ্ছেন মিরাজ

Update Time : ০১:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫