Dhaka ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল

  • Reporter Name
  • Update Time : ০১:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১৯৫ Time View

রাজধানীর সেন্ট্রাল রোডে রাতে এক যুবককে কুপিয়ে জখম করার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওটিতে দেখা যায়, প্রকাশ্যে কোপানো হচ্ছে এক যুবককে। আর আশপাশে থাকা অনেকে বিষয়টি দেখলে কেউ এগিয়ে যাননি। জানা গেছে, আহত ব্যক্তির নাম সাইফ হোসেন মুন্না। তবে তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। ছড়িয়ে পড়া সিসি ক্যামেরার ফুটেছে দেখা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে গেঞ্জি ও প্যান্ট পরা যুবক সেন্ট্রাল রোডে দাঁড়িয়ে ছিলেন। তার পাশেই দাঁড়িয়ে ছিলেন শার্ট পরা আরেকজন যুবক। হঠাৎ একটি মোটরসাইকেল দেখে শার্ট পরা যুবক গেঞ্জি পরা যুবককে ধরে মাটিতে ফেলে দেন। এরপর ওই মোটরসাইকেলে আসে দুজন। মোটরসাইকেলের পেছনে বসে থাকা শার্ট পরা আরেক যুবক কোপাতে থাকেন। হেলমেট পরা মোটরসাইকেল চালকও নেমে কোপাতে থাকেন। ভিডিওতে আরও দেখা যায়, এসময় ভুক্তভোগী যুবকের চিৎকারেও আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করতে যাননি। এসময় অনেক মানুষ সেখান দিয়ে যাতায়াত করছিলেন। প্রাইভেটকার, অটোরিকশা ও মোটরসাইকেলও চলতে দেখা যায়। এরপর ১১টা ৩২ মিনিট ৪৫ সেকেন্ডে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের চলে যেতে দেখা যায়। বিষয়টি নিয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

রাজধানীতে প্রকাশ্যে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল

Update Time : ০১:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫