Dhaka ০৬:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝাউয়ের নিচে ঝাউ

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ২৪৭ Time View
জিয়া সাঈদ
ছেঁড়া পালের মতো মা’র আঁচল ওড়ে
যেতে যেতে ঘুরে ঘুরে দেখি
বাড়ির শেষে বিচল ঝাউয়ের নিচে
আরেকটা ঝাউ হয়ে মা দাঁড়িয়ে আছে
নায়রের নাও থেকে দুটি ভেজা চোখ
যেভাবে ফেলে যাওয়া চেনা ঘাট –
ঝুঁকে থাকা মায়ামুখ দেখে
সেভাবেই আমি ঘুরে ঘুরে মাকে দেখি
বাঁক পেরিয়ে ঘুরে দাঁড়িয়ে
মেঘলা মেঘলা মুখখানি
আরেকবার দেখে নিতে গিয়ে যখন
শূন্যতা নিয়ে ফিরে আসে আমার চোখ
আমাদের আবডাল করা বৃক্ষগুলি
নত হয়ে থাকে স্বেচ্ছা অপরাধ বোধে
টুপটাপ কিছু পাতা ঝরে –
পাতা ঝরে পথে পথে – এপারে ওপারে
আমি ব্যথিত বৃক্ষের কাছে গিয়ে বলি
আমি মথিত নদীর কাছে গিয়ে বলি
কেন বন্ধু দুঃখ নাও মিছে
ওই দূরাগত মেঘ দেখো –
দূরের জ্যোতিস্ক দেখো
তাদের স্নেহে যেভাবে তোমরা প্রসন্ন হয়ে ওঠো
সেভাবেই আমি ভালো আছি –
ভালো থাকি মায়ের মহিমে….
Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

ফকিরহাটে ৪০ ড্রাম রেনুপোনা জব্দের ৪ ঘন্টা পর ছেড়ে দেয়া হয়েছে

ঝাউয়ের নিচে ঝাউ

Update Time : ১১:৫৪:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
জিয়া সাঈদ
ছেঁড়া পালের মতো মা’র আঁচল ওড়ে
যেতে যেতে ঘুরে ঘুরে দেখি
বাড়ির শেষে বিচল ঝাউয়ের নিচে
আরেকটা ঝাউ হয়ে মা দাঁড়িয়ে আছে
নায়রের নাও থেকে দুটি ভেজা চোখ
যেভাবে ফেলে যাওয়া চেনা ঘাট –
ঝুঁকে থাকা মায়ামুখ দেখে
সেভাবেই আমি ঘুরে ঘুরে মাকে দেখি
বাঁক পেরিয়ে ঘুরে দাঁড়িয়ে
মেঘলা মেঘলা মুখখানি
আরেকবার দেখে নিতে গিয়ে যখন
শূন্যতা নিয়ে ফিরে আসে আমার চোখ
আমাদের আবডাল করা বৃক্ষগুলি
নত হয়ে থাকে স্বেচ্ছা অপরাধ বোধে
টুপটাপ কিছু পাতা ঝরে –
পাতা ঝরে পথে পথে – এপারে ওপারে
আমি ব্যথিত বৃক্ষের কাছে গিয়ে বলি
আমি মথিত নদীর কাছে গিয়ে বলি
কেন বন্ধু দুঃখ নাও মিছে
ওই দূরাগত মেঘ দেখো –
দূরের জ্যোতিস্ক দেখো
তাদের স্নেহে যেভাবে তোমরা প্রসন্ন হয়ে ওঠো
সেভাবেই আমি ভালো আছি –
ভালো থাকি মায়ের মহিমে….