সর্বশেষ :
তৃণমূল থেকে উঠে আসা লড়াকু নেত্রী খান নাদিরা ইয়াসমিন তুরানী ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৬ ইরাকে শিয়া সশস্ত্র গোষ্ঠী পিএমএফের ঘাঁটিতে হামলা, নিহত বেড়ে ১৫ যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান রুশ হামলায় ইউক্রেনে নিহত ৩ ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী আবারও ঠিকাদারি প্রতিষ্ঠান উধাও! দুঃস্বপ্নে পরিণত পাইকগাছা কপোতাক্ষ নদের উপর শালিখা সেতু নির্মাণ কাজ ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীতে পৃথক ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ২

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ মে, ২০২৫

রাজধানীর হাজারীবাগ থানাধীন পৃথক দুই ঘটনায় এক শিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। নিহতরা হলেন- রায়েরবাজারের নুর ইসলাম (২৪) ও জিগাতলায় সামিউর রহমান আলভি (২৭)। গত শুক্রবার সন্ধ্যায় রায়েরবাজার পুলপাড় এলাকার দূর্গা মন্দিরের গলিতে ও জিগাতলায় দারোগাবাড়ির গলিতে এ দুটি ঘটনা ঘটে। রায়েরবাজার পুলপাড়ের দুর্গা মন্দিরের গলিতে সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইভেন্ট ফটোগ্রাফার নুর ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বড় ভাই উসমান গণি জানান, নুর একটি ইভেন্ট শেষে আরও তিন বন্ধুর সঙ্গে শংকরের বাসায় ফিরছিলেন। পথে ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা দুটি দামি ক্যামেরা ছিনিয়ে নেয় এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, রায়েরবাজারের ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। অন্যদিকে জিগাতলায় পূর্বশত্রুতার জেরে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই সময় জিগাতলা বাসস্ট্যান্ডের পাশে দারোগাবাড়ি গলিতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সামিউর রহমান আলভি। এ সময় পূর্বশত্রুতার জেরে ১৫-২০ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে আলভি ও তার চার বন্ধু—ইসমাইল, জাকারিয়া, দৃশ্য ও আশরাফুল গুরুতর আহত হন। প্রথমে তাদের জাপান ফ্রেন্ডশিপ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ৯টায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলভিকে মৃত ঘোষণা করেন। আহত ইসমাইল বলেন, আমরা পাঁচ বন্ধু জিগাতলায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ ১৫-২০ জন কিশোর আমাদের ওপর হামলা করে। আলভি মারা গেছে, আমরা চার জন আহত। আলভির বন্ধু তানভীর হোসেন জানান, তিনি (আলভি) মোহাম্মদপুর ডা. মালেকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন হাজারীবাগের বিডিআর গেট ৫ নম্বর এলাকায়। তার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়া উপজেলার সুজনকাঠি গ্রামে। এ বিষয়ে হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, জিগাতলার ঘটনায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর