সর্বশেষ :
বাগেরহাটে রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ।। বাগেরহাটে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদে নতুন পোশাক বিতরণ মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা ইসরায়েলি হামলায় লেবাননে ১০ দিনে ৬৮৭ জন নিহত ইরানে বিক্ষোভ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিপ্লবী গার্ডসের ইরানকে সবদিক দিয়ে পুরোপুরি ধ্বংস করার হুঁশিয়ারি ট্রাম্প দুবাইয়ে বিকট বিস্ফোরণ, কাঁপলো একের পর এক ভবন উত্তর কোরিয়া ও চীনের মধ্যে ৬ বছর পর আবার ট্রেন চালু ইরাকে মার্কিন রিফুয়েলিং বিমান বিধ্বস্ত হয়ে ৪ ক্রু নিহত আগামী মঙ্গলবার থেকে জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন ম্যাখোঁ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ সবার মৃত্যু!

প্রতিনিধি: / ২৪০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ মে, ২০২৫

গাজীপুরের মোগরখাল এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ শিশু তানজিলাও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাত ১১টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ বছর বয়সী তানজিলার মৃত্যু হয়। এ নিয়ে আগুনে দগ্ধ পাঁচজনেরই মৃত্যু ঘটে।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ২৭ এপ্রিল রাতে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাসার রান্নাঘরে ওই দুর্ঘটনা ঘটে। শিশুটির শরীরের ৯০ শতাংশ পুড়েছিল।

পরে রাত সাড়ে ১০টার দিকে পাঁচজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়। পরদিন সীমা নামের একজনের মৃত্যু হয়। এরপর ২৯ এপ্রিল তাসলিমা নামের আরেকজন মারা যান। শনিবার সকালে শিশু আইয়ানের মৃত্যুর পরদিন মারা যায় তার মা পারভীন। ওই ঘটনায় একমাত্র বেঁচে থাকা তানজিলাও রোববারই মারা গেল।


এই বিভাগের আরো খবর