সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট চালুর দাবীতে মানববন্ধন

প্রতিনিধি: / ১৭৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

এস এম রাজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্টের অধীনে পরিচালিত ফতেপুর এতিমখানা ও
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংশের হাত থেকে রক্ষা ও নতুন করে চালুর
দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৫ এপ্রিল) বিকালে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে
উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খান মনিরুল
ইসলাম, সরদার ওহিদুল ইসলাম পল্টু, বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু,
পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট হিেিরাক মীনা, স্থানিয় ইউনিয়ন
বিএনপির সভাপতি আকরামুজ্জান রিক্ত, সাধারন সম্পাদক রানা, হাও. আবু বক্কর
সিদ্দিক, শ্রমিক নেতা মোফাজ্জেল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, জিয়া অর্ফারেজ ট্্রাস্ট বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি
ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে বিএনপি সরকারের সময়ে বেশ কিছু
দাতব্য সংস্থা চালু করা হয়। বিএনপি সরকারের (১৯৯১-১৯৯৬) আমলে সোনালী
ব্যাংকের রমনা শাখায় “প্রধানমন্ত্রীর এতিম তহবিল” নামে একটি হিসাব চালু
করা হয়। ১৯৯১ সালের ৯ই জুন একাউন্টটিতে এক সৌদি দাতার কাছ থেকে ইউনাইটেড
কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ৪,৪৪,৮১,২১৬ টাকা বিদেশী অনুদান আসে।
পরবর্তী দুই বছরে এই অনুদানের অর্থ কোনো এতিমখানায় দান করা হয়নি। দুই বছর
পর, ১৯৯৩ সালের ৫ই সেপ্টেম্বর জিয়াউর রহমানের দুই ছেলে তারেক রহমান,
আরাফাত রহমান এবং তাদের ফুপাতো ভাই মমিনুর জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন
করেন। ট্রাস্ট গঠনের পর অনুদানটি দুই ভাগ করে ট্রাস্টের বগুড়া এবং
বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়। প্রথম দিকে এটি ভালোভাবে চলছিল,
কিন্তু ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আশার পর এটি আর ভালোভাবে চলেনি।
বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রতিটি বিল্ডিং ব্যবহার অনুপযোগী হয়ে পরছে।
এটি সংস্কার করে নতুন পরিচালনা পরিষদ গঠন করে নতুনভাবে চালুর দাবী জানান
স্থানীরা।


এই বিভাগের আরো খবর