সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে  বেগুন চাষ বিষয়ক মাঠ দিবস

প্রতিনিধি: / ১৭৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

ফকিরহাট প্রতিনিধিঃ ফকিরহাটে প্রিতম জাতের বেগুনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৬টায় মাসকাটা এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো, রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন বাগেরহাট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিসিআরএল এর কনসালটেন্ট ড. খন্দকার মাহফুজুর হক, খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো, নজরুল ইসলাম, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রোমেল বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরত জাহান।
কৃষক মো. হুমায়ুন শেখ জানান, তিনি এসএসিপি প্রকল্পের আওতায় তিনি এ বছর এক একর জমিতে প্রিতম বেগুনের চাষ করেন। কৃষি বিভাগ তাকে সব ধরনের সহযোগিতা সহ পরামর্শ প্রদান করেন। তার এই বেগুন চাষে ৫০হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু তিনি দুই লক্ষাধিক টাকার বেগুন বিক্রি করতে পারবেন বলে জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন বলেন, চাষীকে সবধরনের পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। বেগুনের ফলন ভাল হয়েছে। ইতিমধ্যে অনেক কৃষক প্রিতম বেগুন চাষে আগ্রহ হয়েছেন। এসব কৃষককে সকল ধরনের সহযোগিতা ও পরামর্শ দেয়া হবে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো, রফিকুল ইসলাম বলেন, অন্যান্য ফসলের পাশাপাশি বেগুন চাষে কৃষকদের উদ্বুদ্ধ করেন। বেগুন একটা লাভজনক ফসল। বাজারে এর যেমন চাহিদা আছে তেমনি মুল্য পাওয়া যায় ভাল। তাই আর এই প্রিতম জাতের বেগুন যে কোন সময় রোপন করা যায়। রোপনের তিন মাসের মধ্যে এর ফলন পাওয়া যায়। তাই অন্যান্য ফসলের পাশাপাশি প্রিতম বেগুন চাষের পরামর্শ দেন।


এই বিভাগের আরো খবর