Dhaka ০৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

  • Reporter Name
  • Update Time : ১২:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
  • ২৭৩ Time View

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিবেশীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বিপুল শেখ (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সোয়া ৮টার দিকে শাহজাদপুর পৌরসভার রামবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল ওই মহল্লার মাজেদ আলীর ছেলে। শাহজাদপুর থানার ওসি আছলাম আলী জানান, বিপুল তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিলেন। এতে একই মহল্লার শহিদুল ইসলাম ও তার লোকজন বাধা দেন। পরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিপুলকে তারা হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কোপ দেন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। এরপর রাত ১১টার দিকে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যুবককে হাতুড়িপেটা ও কুপিয়ে হত্যার অভিযোগ

Update Time : ১২:৫৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫