সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নরসিংদীতে রাতে স্ত্রীর দিনে স্বামীর লাশ উদ্ধার

প্রতিনিধি: / ২২৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

নরসিংদীর মাধবদীর বালুসাইরে নিজ ঘর থেকে এক নারীর ও বাবুরহাটের একটি ভবনের কার্নিশ থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। এর আগে গত শুক্রবার মাঝ রাতে স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার লাশ দুটি হলো, মাধবদীর বালুসাইর এলাকার মানসুরা বেগম (৩৮) ও তার স্বামী রাজু মিয়ার (৪২)। স্থানীয়রা জানান, গত শুক্রবার দিবাগত রাতে মানছুরা বেগম নামে এক গৃহবধূকে তার মাদকাসক্ত স্বামী রাজু মিয়া হত্যা করে পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে রাতেই নরসিংদী সদর হাসপাতালে পাঠায়। এদিকে শনিবার দুপুরে বাবুরহাট এলাকায় একটি বহুতল ভবনের কার্নিশে আটকানো রশি গলায় পেঁচানো অবস্থায় পলাতক স্বামী রাজু মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মাধবদী থানার ওসি নজরুল ইসলাম জানান, মহিষাশুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বালুসাইর গ্রাম থেকে মানছুরা বেগমের লাশ উদ্ধার করা হয়ে। গত শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগে ওই নারীর নিজ বসত ঘরের দরজার তালা ভেঙে গলায় ওড়না পেঁচানো অবস্থায় বিছানায় পড়া লাশ দেখতে পান তার স্বজনরা। ধারণা করা হচ্ছে, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর থেকেই পলাতক স্বামী রাজু মিয়া। শনিবার দুপুরে পলাতক ওই স্বামীর লাশ উদ্ধার করে শেখেরচর ফাঁড়ির পুলিশ। লাশ দুটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে এবং বিস্তারিত তদন্ত শেষে আসল ঘটনা জানা যাবে বলেও জানায় পুলিশ।


এই বিভাগের আরো খবর