সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নরসিংদীতে গৃহবধূকে গলাটিপে হত্যা, স্বামী পলাতক

প্রতিনিধি: / ২২৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে এক নারীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রোববার দুপুরে শিবপুর থানার ভরতের কান্দি গ্রামের বসতঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে শিবপুর থানার ওসি আফজাল হোসেন জানান। মৃত খাদিজা আক্তার (৩৫) ওই গ্রামের নোয়াব আলীর ছেলে তারেক মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে তারেক (৪০) পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত নারীর স্বজনদের বরাতে ওসি বলেন, সকালে সাড়া না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে গৃহবধূ খাদিজার মরদেহ দেখতে পায়। পরে শিবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে তারেকের সঙ্গে তার স্ত্রী খাদিজার পারিবারিক কলহ চলছিল। এর জেরে গত শনিবার রাতের কোনো এক সময় স্ত্রীকে গলাটিপে হত্যা করা হয়। পরে মরদেহ ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে তারেক মিয়া পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।” নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


এই বিভাগের আরো খবর