সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফরিদপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

প্রতিনিধি: / ২৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নাসিরাবাদ ইউনিয়নের বড়পাল্লা গ্রামে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোস্তফা মোল্লা (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গত রোববার রাতে ভাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এবং প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত মোস্তফা মোল্লাকে আটক করে। মোস্তফা মোল্লা পার্শ্ববর্তী সদরপুর উপজেলার শ্যামপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন গাছ-কাটার শ্রমিক। মোস্তফা মোল্লা দৃষ্টি প্রতিবন্ধী স্ত্রী এবং দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে ভাঙ্গা উপজেলার বড়পাল্লা গ্রামে শ্যালকের বাড়িতে থাকতেন। পুলিশ ও ভুক্তভোগী কিশোরীর অভিযোগ সূত্রে জানা গেছে, ওই কিশোরী গত প্রায় চার মাস ধরে তার বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হচ্ছিল। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং অভিযুক্তকে আটক করা হয়। বিষয়টি তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর