সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শরীয়তপুরে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা, ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তাার ৮

প্রতিনিধি: / ২০৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমার বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান আসামি ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারীসহ এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তাার করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাজিরা থানার ওসি দুলাল আখন্দ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শনিবার সকালে দূর্বাডাঙ্গা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বাড়িঘর ভাঙচুরসহ শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্সহ ঢাকায় উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে পুলিশ ও যৌথ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গতকাল রোববার থানা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে ৮৮ জনকে এজাহারনামীয় আসাামি ও এক হাজার জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তাার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে জানতে চাইলে ওসি দুলাল আখন্দ বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানা পুলিশের এক উপপরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে জাজিরা থানা পুলিশ সাত জনকে গ্রেপ্তাার করেছে। এ ছাড়া এ মামলার প্রধান আসামি কুদ্দুস ব্যাপারীকে বরিশাল থেকে গ্রেপ্তাার করে র‌্যাব। বাকিদের গ্রেপ্তাারের চেষ্টা চালানো হচ্ছে।


এই বিভাগের আরো খবর