Dhaka ১১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • ২৬৫ Time View

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের তিন জন নিহত হয়েছেন। রোববার দুপুরে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৬), প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের ময়নাতদন্ত করার জন্য কঙ্বাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রোববার সকালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

বার্সেলোনা থেকে ম্যানইউতে ফিরবেন র‌্যাশফোর্ড?

কক্সবাজারে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

Update Time : ১১:৫১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫