সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

থাইল্যান্ড সফরে প্রধান উপদেষ্টা

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড সফরে গেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্যাংকক পৌঁছান তিনি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে রওনা দেন ড. মুহাম্মদ ইউনূস। দক্ষিণ এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে হতে যাওয়া এই সম্মেলনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাবে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব গ্রহণ করবেন থাইল্যান্ডের কাছ থেকে। বিমসটেক সম্মেলনে দুটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবে। এ সময় প্রধান উপদেষ্টা উপস্থিত থাকবেন। দুই দিনের সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরবেন প্রধান উপদেষ্টা।


এই বিভাগের আরো খবর